রাজস্থলীতে সেনাবাহিনীর  অভিযানে সেগুন কাঠ জব্দ


রাজস্থলী প্রতিনিধি    |    ০৮:৫১ পিএম, ২০২০-১১-১২

রাজস্থলীতে সেনাবাহিনীর  অভিযানে সেগুন কাঠ জব্দ

রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী অভিযান পরিচালনা করে বাজারের পাশে কাপ্তাই নদী থেকে প্রায়  সাড়ে তিন লক্ষ টাকার অবৈধ সেগুন কাঠ ( রদ্দা)  জব্দ করে।

জানাযায় গতকাল ১১ নভেম্বর বুধবার দিবাগত রাত অানুমানিক১০ টায় কাপ্তাই নদী দিয়ে কাঠ পাচার কারিরা পাচার কালে  কাপ্তাই জোনেরঅধিন রাজস্থলী সাব জোন ২৩ইষ্ট বেঙ্গল  সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অবৈধ সেগুন কাঠ ফেলে পালিয়ে যায়। ঘটনা স্থল থেকে কাঠ গুলো উদ্ধার করে সেনাবাহিনী।এ ব্যাপারে রাজস্থলী সাব জোন কমান্ডার ক্যাপ্টেন নাজমুস সাকিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে অামরা অভিযান চালাই  এসময় কাপ্তাই নদী দিয়ে পাচার কালে অবৈধ সেগুন কাঠ প্রায় সাড়ে তিন লক্ষটাকার  অবৈধ সেগুন ( রদ্ধা জব্দ করে বন বিভাগ  রাজস্থলী সদর রেন্জ কে হস্তান্তর করি। 

বিষয় টি রাজস্থলী সদর রেন্জ কর্মকর্তা কাইয়ুম হোসেন নিয়াজী বলেন,গতকাল বুধবার রাতে সেনাবাহিনী অভিযান চালিয়ে কাঠ জব্দ করে অামাদের কে হস্তান্তর করছেন। অামরা এ বিষয়ে বিভাগীয় বন মামলার প্রক্রিয়া চলছে। প্রতিদিন কাঠ চোরাকারর্বারীদের প্রতিরোধ করতে অভিযান অব্যাহত থাকবে বলে বন রেন্জ কর্মকর্তা জানান।